কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫ এ ০৯:১৮ PM

স্কাউট আইন, প্রতিজ্ঞা ও মটো

কন্টেন্ট: পাতা

কাব স্কাউট প্রতিজ্ঞা(শুধুমাত্র কাবদের জন্য)

আমি প্রতিজ্ঞা করছি যে,

*আল্লাহ ও আমার দেশের প্রতি কর্তব্য পালন করতে

*প্রতিদিন কারো না কারো উপকার করতে

* কাব স্কাউট আইন মেনে চলতে

আমি আমার যথাসাধ্য চেষ্টা করব

কাব স্কাউট আইনঃ

১। বড়দের কথা মেনে চলা

২। নিজেদের খেয়ালে কিছু না করা

স্কাউট প্রতিজ্ঞা (স্কাউট, রোভার স্কাউট ও এডাল্ট লিডার)ঃ

আমি আমার আত্মমর্যাদার উপর নির্ভর করে প্রতিজ্ঞা করছি যে,

*আল্লাহ ও আমার দেশের প্রতি কর্তব্য পালন করতে

*সর্বদা অপরকে সাহায্য করতে

*স্কাউট আইন মেনে চলতে

আমি আমার যথাসাধ্য চেষ্টা করব

(তবে আল্লাহ এর পরিবর্তে নিজ নিজ ধর্ম অনুযায়ী সৃষ্টিকর্তা হবে)

স্কাউট (স্কাউট, রোভার স্কাউট ও এডাল্ট লিডার) আইনঃ

১. স্কাউট আত্মমর্যাদায় বিশ্বাসী

২. স্কাউট সকলের বন্ধু

৩. স্কাউট বিনয়ী ও অনুগত

৪. স্কাউট জীবের প্রতি সদয়

৫. স্কাউট সদা প্রফুল্ল

৬. স্কাউট মিতব্যয়ী

৭. স্কাউট চিন্তা, কথা ও কাজে নির্মল

স্কাউট (স্কাউট, রোভার স্কাউট ও এডাল্ট লিডার) মটোঃ

কাব স্কাউট মটোঃ যথাসাধ্য চেষ্টা করা

স্কাউট মটোঃ সদা প্রস্তুত

রোভার স্কাউট মটোঃ সেবা

এক কথায়ঃ "সেবার জন্য সদা প্রস্তুত থাকতে যথাসাধ্য চেষ্টা করা"

প্রার্থনা সংগীতঃ

2023-11-05-16-29-a0b9ba09ac1df9eb99eddfca6b86d88f বাদশা তুমি দ্বীন দুনিয়ার

2023-11-05-16-29-a0b9ba09ac1df9eb99eddfca6b86d88f হে খোদা দয়াময়

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন